মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে যুবকের
1

মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইশান সিকদার (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশান সিকদার পশ্চিম বাঘড়া গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে ফুলতলার দিকে যাওয়ার সময় বরিবরখোলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ইশানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলার ফুলতলা এলাকার রাজ্জাক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস বেলা ২টার দিকে দুর্ঘটনায় ইশানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ