মুন্সিগঞ্জে মায়ের বাড়ির ‘পছন্দের উঠানে’ চিরনিদ্রায় কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার
58

মুন্সিগঞ্জ, ১৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে মা লোপা কায়সারের বাড়ির উঠানে কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকাল পৌনে ৮টায় ধর্মীয় অনুশাসন মেনে, স্বজন ও শুভকাঙ্খীদের উপস্থিতিতে জানাজা হয়।
পরে কারিনার পছন্দের জায়গা বাড়ির উঠানেই দাফন করা হয় তার মরদেহ।

কারিনা কায়সারের ছোট ভাই সাদাত হামিদ বলেন, মা ও আপুর পছন্দের জায়গা ছিলো বাড়িটি। বিশেষ করে উঠান। সে কারণে এখানেও ওকে দাফন করা হয়েছে। এখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। যাতে আশপাশের মানুষ নামাজ পড়ে ওর জন্য দোয়া করতে পারে।

কারিনার বাবা প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ বলেন, আমার মেয়ে সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করতো। কারও সাথে শত্রুতা ওর পছন্দ না। আমি দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।

কারিনার দীর্ঘদিনের সহকর্মী কামরুন নাহার ডানা বলেন, কারিনা একদিকে যেমন আমাদের শিখিয়ে গেছেন স্বাস্থ্য সচেতনতার বিষয়টি একইভাবে কিভাবে হাসিখুশি থেকে জীবন কাটানো যায় সেটিও আমাদের দেখিয়ে গেছেন।

কারিনা গজারিয়ার মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা.জোহরা খানম পারুলের নাতনী।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ