মুন্সিগঞ্জে মর্টার শেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ প্রশাসনের
219

মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাটির নিচ থেকে উদ্ধারকৃত মর্টার শেল নিস্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ‘গত ২৯ এপ্রিল বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মাটির নিচে চাপাপড়া অবিস্ফোরিত উদ্ধারকৃত মর্টার শেল নিস্ক্রিয় করনের পর আশপাশের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপণের লক্ষ্যে তদন্তপূর্বক মতামত সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হলো’

কমিটিতে আহবায়ক করা হয়েছে গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলামকে। এছাড়া সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রায়হান ফারুক।

কমিটির অন্য সদস্যরা হলেন- বালুয়াকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ মিয়া, স্থানীয় প্রতিনিধি মো. বোরহান উদ্দিন ভুইয়া, মো. মনিরুজ্জামান, মো. হেলাল উদ্দিন ভুইয়া ও মাসুদ প্রধান ইপু।

গঠিত কমিটিকে আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রসঙ্গত; গেল সোমবার (২৮ এপ্রিল) সকালে আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় একটি মর্টার শেল উদ্ধার হয়। পরদিন মঙ্গলবার রাত ৮টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিস্ক্রিয় করতে গেলে আশপাশের অন্তত ৫টি বিল্ডিংয়ে ফাটল ধরে, ক্ষতিগ্রস্থ হয় অন্তত ৭০টি টিনের ঘর। এছাড়া উচ্চশব্দে ভারসাম্য হারায় ১৫টি গবাদী পশু।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ