১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:০৩
মুন্সিগঞ্জে বিধী ভেঙে বিজয় দিবসে প্রচারণায় শাহিন, ক্ষুদ্ধ সিইসি
খবরটি শেয়ার করুন:
32

শিহাব অাহমেদ: বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা আগেই করেছিল নির্বাচন কমিশন। সেজন্য সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের কঠোর নিষেধাজ্ঞা দিয়েও সাড়া না পেয়ে নিজেই অবস্থান পাল্টেছে সাংবিধানিক সংস্থাটি।

প্রতীক নিয়ে পৌর ভোটে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এবং তখনই বিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে।

কিন্তু আগের দিন ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছিলেন, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে ঘিরে প্রার্থীরা যেন কোনো আচরণবিধি লঙ্ঘন না করেন, মিছিল বা শোভাযাত্রা করে প্রচার যেন না চালানো হয়।

নির্বাচন কমিশনের এই নির্দেশনা উপেক্ষা করে বিজয় দিবসের দিন মিরকাদিমে শোভাযাত্রা করেছেন অাওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম শাহিন।

তার এই অাচরনে ক্ষুদ্ধ হয়েছেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন।

তিনি বলেছেন, ‘এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে’

শহিদুল ইসলাম শাহিনের বিজয় মিছিলে নেতৃত্ব দেয়া ও বক্তব্য দিয়ে ভোট চাওয়ার অন্তত ৩টি ভিডিও ‘অামার বিক্রমপুর’ এর কাছে সংগৃহিত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে তা যে কোন সংস্থাকে সরবরাহ করা হবে।

এ বিষয়ে নিজের অবস্থান জানতে শহিদুল ইসলাম শাহিনের মোবাইল ফোনে (01711-110175) কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়ে কল ব্যাকের অনুরোধ করা হলেও তিনি বিষয়টি অামলে নেননি।

বিজয় মিছিলে নেতৃত্ব দিচ্ছেন মেয়র প্রার্থী শাহিন
বিজয় মিছিলে নেতৃত্ব দিচ্ছেন মেয়র প্রার্থী শাহিন

বিজয় দিবসে জমায়েত করে ভোট চেয়ে বক্তব্য দিচ্ছেন মেয়র প্রার্থী শাহিন
বিজয় দিবসে জমায়েত করে ভোট চেয়ে বক্তব্য দিচ্ছেন মেয়র প্রার্থী শাহিন
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা