মুন্সিগঞ্জে বিএনপি প্রার্থী রতনের শোডাউনে আসা দুই গ্রুপের সংঘর্ষ, আহত দুই
মুন্সিগঞ্জ, ৬ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী (মুন্সিগঞ্জ-৩) কামরুজ্জামান রতনের শোডাউনে আসা বিএনপির দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের দুইজন আহত হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় কামরুজ্জামান রতনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহতরা বিএনপির স্থানীয় পর্যায়ের কর্মী। তারা কামরুজ্জামানের শোডাউনে এসেছিলেন। এসময়
হোসেন্দি ইউনিয়নের ১০-১৫ জনের সাথে স্থানীয় লক্ষীপুর এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁশ/কাঠ দিয়ে আঘাতে দুইজনের মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়।
তবে প্রাথমিকভাবে আহত দুইজনের নাম জানা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গজারিয়া থানার এসআই লোকমান হোসেন বলেন, তারা নিজেরা নিজেরাই মারামারি করেছে। পরে আবার থেমে গেছে। পরবর্তীতে কি হবে জানিনা।


