১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:২০
মুন্সিগঞ্জে বাড়ির সামনে থেকে শিশুকে নিয়ে গেছে প্রতিবেশী ভাড়াটিয়া: অভিযোগ পরিবারের
খবরটি শেয়ার করুন:
115

মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকা থেকে আরমান হোসেন প্রেম (১০) নামে এক শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী ভাড়াটিয়ার বিরুদ্ধে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিখোঁজ শিশু প্রেম মুন্সিরহাট সংলগ্ন নয়াকান্দি এলাকার মোহাম্মদ আমানুল্লাহ সৈয়ালের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে বাড়ির সামনে অবস্থান করছিল প্রেম। এসময় তাদের বাড়ির এক ভাড়াটিয়া সুকৌশলে ছেলেটিকে সাথে করে নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ সময় পার হওয়ার পরও শিশুটি ফিরে না আসায় এবং ভাড়াটিয়ার খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিখোঁজ হওয়ার সময় শিশুটির পরনে ছিল একটি লাল রঙের ফুলহাতা গেঞ্জি।

শিশু আরমানের পিতা মোহাম্মদ আমানুল্লাহ সৌয়াল ও তার পরিবার এখন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা শিশুটিকে দ্রুত খুঁজে পেতে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

যোগাযোগের ঠিকানা:
যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তবে পরিবারের পক্ষ থেকে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:

📞 01777970150
📞 01308641717