মুন্সিগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী, জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আজ শুক্রবার বাদ জুমা মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ সদর ও পৌর শাখার উদ্যোগে, ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার, সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ সাঈদ আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লা কাসেমী। তিনি বলেন, গণঅভ্যুত্থানকে সামনে নিয়ে- দেশগঠনে, ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে দেশকে গঠন করতে হবে। এজন্য আমাদের প্রতিটি গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় দাওয়াতী কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত- ইতিহাস চুরি হয়, ঠিক এক শ্রেণীর গোষ্ঠী কৌশলগতভাবে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আমাদের জুলাই-আগস্ট অভ্যুত্থান কেও চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পারছি, যারা গণঅভ্যুত্থান অংশগ্রহণ করে নাই এবং তা অস্বীকার করছে, তারা এখন গণঅভ্যুত্থানের ধারন বাহক বলে প্রচার করছে ,
উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ পৌর শাখার সেক্রেটারি, মুফতি মো. ওমর ফারুক, বামুক মুন্সিগঞ্জ জেলার সংগঠনিক সম্পাদক আহমদ সরদার প্রমূখ।


