মুন্সিগঞ্জে প্রায় সাড়ে ৩ লাখ টাকার চোরাই বাইসাইকেলসহ গ্রেপ্তার ২
১১৭৩

মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ভাড়া নেওয়া গোডাউন থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জেলার সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন টংগিবাড়ী থানার সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি আকারের এবং ৯টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং মো. শামীম শেখ (২৮)। তাঁরা দুজনই টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ