মুন্সিগঞ্জে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র
মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকা থেকে মো. আইমান খাঁন (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
নিখোঁজ আইমান সিপাহীপাড়া এলাকার খাঁন বাড়ির মো. জয়নাল আবেদীন টুটুলের ছেলে ও মো. হোসেন খাঁনের নাতি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা আনুমানিক ৩টার সময় আইমান বাসা থেকে বের হয়ে মুন্সিগঞ্জ দেওভোগ এলাকায় আতাউল স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, আজ সে প্রাইভেট পড়তে যায়নি।
নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ সদর থানা ও সদর হাসপাতালসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ নিলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তার পরিবার গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মো. আইমান খাঁনের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার:
-
যোগাযোগের ঠিকানা: সিপাহীপাড়া খাঁন প্লাজা অ্যান্ড শপিং মল।
-
মোবাইল নম্বর: ০১৭২০২০২০৭৭


