মুন্সিগঞ্জে প্রাইভেট কারে গরু চুরির সময় গাড়ি রেখেই পালালো চোর
মুন্সিগঞ্জ, ১৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানাধীন কাজিরপাগলা এলাকা থেকে গরুসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। প্রাইভেটকারটিতে থাকা গরুটি উপজেলার পশ্চিম হাঁসাড়া এলাকার একটি গরুর গোয়াল ঘর থেকে বৃহস্পতিবার ভোররাতে চুরি হয়।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সড়কের উপর গাড়িটি যান্ত্রিক ত্রুটি জনিত কারণে বন্ধ হয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এসময় পুলিশ দেখে গাড়িতে থাকা ড্রাইভার সড়কের উপর গাড়ি রেখে পালিয়ে যান।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় গরুর মালিক ইমদাদুল ইসলাম ইমন (২০) শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পশ্চিম হাঁসাড়া এলাকায় নিজ বসত ঘরের পাশে অবস্থিত গরুর গোয়ালে থাকা ৭-৮টি গরুর মধ্য থেকে ওই গরুটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর। পরে পুলিশ কতৃক প্রাইভেটকারসহ গরু উদ্ধারের খবর পেয়ে থানায় এসে গরুটি আমারই গোয়ালের বলে শনাক্ত করি।
পরে রাতে এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।





