১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৫২
মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিনে ৬৯ পাউন্ডের কেক কাটলো এমপি মৃণাল সমর্থকরা
খবরটি শেয়ার করুন:
106

আজ মুন্সিগঞ্জ শহরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে আজ বিকালে সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থিত আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ,তরুণ লীগ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান,মটর চালক লীগের সহস্রাধিক নেতাকর্মী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করে।শোভাযাত্রাটি শহরের সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রাদক্ষীন করে সুপার মার্কেটে এসে শেষ হয়।পরে সুপার মার্কেটে মুক্তিযুদ্ধের অঙ্কুরিত ভাস্কর্যের নিচে এক আলোচনা সভায় তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ানের সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল, পৌর কাউন্সিলর জাকির হোসেন,পৌর কাউন্সিলর মকবুল হোসেন,সেচ্ছাসেবক লীগের আহবায়ক আল মাহমুদ বাবু,সাবেক ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক মিথুন,আমরা মুক্তিযোদ্ধা সন্তান মুন্সিগঞ্জ জেলার সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম,আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম,শাহীন রেজা কাজল,গোলাম রসূল রোমান,সর্দার রুবেল,আদর দাস,ফরহান গাজী,মনিরুজ্জামান শরীফ প্রমূখ।আলোচনাসভা শেষে ৬৯ পাউন্ডের একটি বিশাল কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করে।