১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:১২
মুন্সিগঞ্জে পৃথক মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড
খবরটি শেয়ার করুন:
63

মুন্সিগঞ্জ, ২১ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্র এসব তথ্য জানিয়েছে।

গতকাল রোববার রাতভর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা এলাকায় পদ্মা নদীতে চলে ওই পৃথক অভিযান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ পুলিশ নিয়ে একটি অভিযানের নেতৃত্ব দেন। এসময় দুই জেলেকে দশদিন করে কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধার হয় ১০ হাজার মিটার কারেন্ট জাল।

পদ্মা নদীর গাওদিয়া অংশে পৃথক অভিযান পরিচালিত হয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নেতৃত্বে। এসময় দুই জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়। উদ্ধার হয় ৮০ হাজার মিটার কারেন্ট জাল। মাওয়া নৌ পুলিশ সদস্যরা এই অভিযানে সহায়তা করে।

উদ্ধারকৃত কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।