মুন্সিগঞ্জে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের নিচে পুতে রাখা মরদেহ উদ্ধার, স্ত্রীসহ আটক ৩
47

মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের নিচে পুতে রাখা মরদেহ উদ্ধার, স্ত্রীসহ আটক ৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হেসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ মিলেছে বাড়ির পাশের রান্নাঘরের নিচে। সেখানে তাকে পুতে রাখা হয়েছিল। এ ঘটনায় স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামে মাটি খুড়ে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হলে ২৩শে মে আওলাদ হোসেনের ভাই সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি লিখে নেওয়ার জন্য আওলাদ হেসেনকে চাপ সৃষ্টি করে। আওলাদ হোসেন সম্পত্তি স্ত্রীকে লিখে না দেওয়ায় সাইফুল নামে একজনের সহায়তায় পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করে মরদেহ মাটির নিচে পুতে রাখেন দ্বিতীয় স্ত্রী।

এ বিষয়ে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আটককৃতরা দায় স্বীকার করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ