১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:০৭
মুন্সিগঞ্জে নাবালিকার বিয়ে, কাজীসহ বর-কনে আটক
খবরটি শেয়ার করুন:
118

মুন্সিগঞ্জ ১৯ ডিসেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় নাবালিকার বিয়ে পড়ানোর সময় কাজীসহ বর-কনেকে আটক করেছে টংগিবাড়ী থানা পুলিশ।

উপজেলার বেতকা ইউনিয়ন কাজী অফিস থেকে তাদের আটক করা হয়।

সোমবার ১৫ বছরের নাবালিকা কন্যার বিয়ে রেজিস্ট্রি করানোর সময় উপজেলার বেতকা ইউনিয়নের মৃত মোহাম্মদ আলী কাজীর ছেলে নিকাহ রেজিস্ট্রার কাজী ইলিয়াস হোসেনসহ বর ও কনেকে আটক হয়।

সিরাজদীখান উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে শাওনের (২৩) সঙ্গে টংগিবাড়ী উপজেলার কাইচ্চাইল গ্রামের ফারুক বেপারি নাবালিকা মেয়ে রিমির (১৫) সঙ্গে বিবাহ পড়ানোর প্রস্তুতি চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোনারং মহিলা মাদ্রাসা, খিলপাড়া, বেতকা সংলগ্ন কাজী অফিসে পুলিশ উপস্থিত হলে বিয়ের সাক্ষীরা পালিয়ে গেলেও নিকাহ রেজিস্ট্রার (কাজী), বর ও কনেকে আটক করা হয়।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ শাহ্ মো. আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীসহ বর-কনেকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দোষ স্বীকার করায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের পরিবার তাদের মেয়েকে বিয়ে দেবে না।