৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:০১
মুন্সিগঞ্জে নদীতে ট্রলারে মিললো যুবকের গুলিবিদ্ধ মরদেহ
খবরটি শেয়ার করুন:
172

মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ট্রলারের উপর থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল দশটার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মান্নান (৪৫) গজারিয়া উপজেলার ইমামুপর ইউনিয়নের জৈষ্ঠিতলা এলাকার নূর মোহাম্মদের ছেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মান্নান গজারিয়া উপজেলার একজন কুখ্যাত সন্ত্রাসী। অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী হওয়ার কারণে সে স্থানীয়দের কাছে স্যুটার মান্নান নামে পরিচিত। তার নামে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা একটি গুলির খোসা উদ্ধার করেছি।

নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, গত কয়েকদিন আগে মান্নান আমাকে বলেছিলো হোগলাকান্দির গ্রামের লালু, জুয়েল তাকে মেরে ফেলতে চায়। তারা তাকে হত্যা করতে পেশাদার অস্ত্রবাজ ভাড়া করেছে। আজ সকালে আমরা খবর পেলাম মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি সিউর লালু, জুয়েল আর তারা তাদের ভাড়াটে খুনিরা তাকে হত্যা করেছে। এখানে গুয়াগাছিয়ার কুখ্যাত সন্ত্রাসী নয়ন-পিয়াস বাহিনীর লোকজনও থাকতে পারে। আমি এ বিষয়ে থানায় মামলা দায়ের করবো।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা