মুন্সিগঞ্জে দোকানে পণ্য দেয়ার সময় হিটস্ট্রোকে প্রাণ গেল বিপণন কর্মীর
138

মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সাখাওয়াত হোসেন মুকুল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে বেসরকারি প্রতিষ্ঠান প্রাণ আরএফএল এর বিপনণ বিভাগে কর্মরত ছিলেন।

নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় বলে জানা গেছে।

প্রাণ আরএফএল কোম্পানির মুন্সিগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান, শনিবার দুপুরে মুন্সীরহাট এলাকায় দোকানে পণ্য বিতরণের সময় তীব্র গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।

এসময় তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের হিটস্ট্রোকের লক্ষণ রয়েছে বলে জানান তিনি। নিহতের মরদেহ তার নিজ জেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ