মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
34

মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জ থানাধীন রামগোপালপুর এলাকার রিকাবীবাজার দুধপট্টি এলাকায় রহমান ফার্মেসির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ডিবির নেতৃত্বে এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে রিকাবীবাজার দুধপট্টি এলাকায় রহমান ফার্মেসির সামনের পাকা রাস্তা থেকে ৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সমরাজ শিকদার ওরফে সম্রাট (৩৬), পিতা মৃত জয়নাল শিকদার, সাং মালিপাথর, বর্তমানে আদারিয়াতলা এলাকায় শামীম মিয়ার বাড়ির ভাড়াটিয়া; মোঃ নাসিম হোসেন (৪০), পিতা রমজান সরদার ওরফে রঞ্জু সরদার, সাং মুক্তারপুর এবং মো. সাজিদ হাওলাদার (২৮), পিতা আনছার আলী, সাং সিপাহীপাড়া।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও কঠোর করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ