১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:২০
মুন্সিগঞ্জে ডাবল অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:
327

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে টংগিবাড়ী থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাজারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম লাভলু খান (৩২)। তিনি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের রাজারচর গ্রামের নাজির খানের ছেলে।

এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাবল অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাভলু খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

ওসি আরো জানান, দীর্ঘদিন ধরে লাভলু খান পলাতক ছিল এবং পুলিশ তার অবস্থান নিশ্চিত হওয়ার পরই অভিযান পরিচালনা করে সফল হয়।

উল্লেখ্য, লাভলু খানের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।