মুন্সিগঞ্জে টিকা দিতে গিয়ে শিশুকন্যাসহ নিখোঁজ মা শারমিন
মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার উপজেলার কলেজপাড়া এলাকা থেকে শিশুকন্যাসহ শারমিন আক্তার নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
আজ রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শিশুকন্যাকে টিকা দেওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শারমিন আক্তারের স্বামীর নাম সাইদুর রহমান। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার কলেজপাড়া মহল্লায়।
রোববার সকালে শিশুকন্যাকে টিকা দেওয়ার জন্য মুন্সিগঞ্জের একটি টিকাদান কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শারমিন। এরপর সন্ধ্যা পর্যন্ত মা ও মেয়ের কেউই বাসায় ফেরেননি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাঁদের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি শারমিন আক্তার ও তাঁর শিশুকন্যার সন্ধান পেলে জালাল নামের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৬০৪-৩৭২৭৯৫, ০১৯১১২৫৫৬৮৯








