৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২৮
মুন্সিগঞ্জে কোরআন শরিফ বিতরণ
খবরটি শেয়ার করুন:
77

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) জুম্মার নামাজের আগে বজ্রযোগিনী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শহিদুল ইসলামের উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ ও পোষাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বজ্রযোগিনী ইউনিয়নের চুড়াইন মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা শামছুল আলম, মসজিদ কমিটির সভাপতি ইসমাইল মুন্সী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কনক, বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ফরহাদ হোসেন। পরে ওই এলাকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. আমির হোসেন বাবুলের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা