২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৩০
মুন্সিগঞ্জে ইয়াবা সহ এক নারীকে আটকের দাবি ডিবির
খবরটি শেয়ার করুন:
48

মুন্সিগঞ্জ, ৫ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে এক নারীকে ১ হাজার ৮৪০ পিছ ইয়াবা সহ আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার বাজারমূূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।

ডিবি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় অভিযান চালিয়ে ১৮৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক নারীর নাম শিউলি বেগম (৪৩)। তিনি নারায়ণগঞ্জে জেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার ফারুক ওরফে ন্যাটা ফারুক এর স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদের বরাত দিয়ে জানানো হয়, আটক শিউলি বেগমের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। শিউলি বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।