মুন্সিগঞ্জে আজ কারফিউ থাকবে না ৯ ঘন্টা
169

মুন্সিগঞ্জ, ২৫ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বিকাল ৫ টার পর থেকে পুনরায় কারফিউ বহাল হবে এ জেলায়।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে জেলা শহরসহ আশপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে।

এদিকে গতকাল বুধবার কারফিউ ভঙ্গ করায় জেলার বিভিন্ন এলাকায়  ২৬ মামলায় ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ