মুন্সিগঞ্জে অতি. আইজিপি মাহবুব হোসেনের পক্ষ থেকে শাড়ি-লুঙ্গি বিতরণ
মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে সদর উপজেলার শিলই ইউনিয়নে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এর পক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) শিলই ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন জমাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন, সমাজসেবক ও সাংবাদিক পারভেজ বেপারী।
পারভেজ বেপারী জানান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী তাসলিমা কুইন এর অনুপ্রেরণায় আমরা সামান্য চেষ্টা করেছি।
পুরো কর্মসূচিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় এ জলিল সরকারের নেতৃত্বে শিলই ইডনিয়নের করোনাভাইরাস প্রতিরোধে ২২ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম দায়িত্ব পালন করে।
এসময় আরও উপস্থিত ছিলেন, র্যাব-১১, সিপিসি-১ এর পুলিশ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান সহ র্যাব-১১ এর একটি টিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ফারুক, ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার নুরুল হক মোল্লা, আওয়ামী লীগ নেতা সুমন মৃধা, কাশেম বেপারী, রুহুল আমিন খান, আক্কেল দেওয়ান, যুবদল নেতা আলমগীর হালদার প্রমুখ, যুবলীগ শামিম বেপারী, কালাম দেওয়ান, রনি শেখ, মিল্লাত দেওয়ান, রহিম বেপারী প্রমুখ।




