মুন্সিগঞ্জের ৭ থানায় আসছেন নতুন ওসি, যোগ দিবেন শীঘ্রই
মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অধীনে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৭ জন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক বদলি আদেশের অংশ হিসেবে এই পদায়ন কার্যকর হয়।
নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
১. শ্রীনগর থানা
মোহাম্মদ জুয়েল মিঞা (বিপি-৮০০৬১০২৭০১, নিজ জেলা: মানিকগঞ্জ)
২. সিরাজদিখান থানা
মো. আব্দুল হান্নান (বিপি-৭৬০৪১০১০১১, নিজ জেলা: সিরাজগঞ্জ)
৩. লৌহজং থানা
মো. মনিরুল ইসলাম (বিপি-৮১০৬১১১০২৭, নিজ জেলা: ঝালকাঠি)
৪. টংগিবাড়ী থানা
মোহাম্মদ মনিরুল হক ডাবলু পিপিএম (বিপি-৭৮০৬০৯৮৫২১, নিজ জেলা: রাজবাড়ী)
৫. পদ্মা সেতু উত্তর থানা
সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন (বিপি-৭৮০৬১০৬৯৫৫, নিজ জেলা: ব্রাহ্মণবাড়িয়া)
৬. মুন্সিগঞ্জ সদর থানা
মো. মমিনুল ইসলাম (বিপি-৭২৯৭০০৬৩২২, নিজ জেলা: টাঙ্গাইল)
৭. গজারিয়া থানা
মো. হাসান আলী (বিপি-৮০০৮১২১৪১২, নিজ জেলা: রাজশাহী)
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওসিরা অচিরেই নিজ নিজ থানায় দায়িত্ব গ্রহণ করবেন। এই বদলির ফলে মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
নবনিযুক্ত সকল অফিসার ইনচার্জকে অভিনন্দন ও দায়িত্ব পালনে শুভকামনা জানিয়েছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার এবং জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।


