২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:০৫
মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসনের জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ
খবরটি শেয়ার করুন:
280

মুন্সিগঞ্জ, ১১ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনের জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

আর সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন স্ব স্ব আসনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গণ।

অর্থাৎ, জাতীয় সংসদের ১৭১নং, মুন্সিগঞ্জ-১ আসনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ ও সহকারী রিটার্নিং অফিসার শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার এবং সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার।

জাতীয় সংসদের ১৭২নং, মুন্সিগঞ্জ-২ আসনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার লৌহজং উপজেলা নির্বাহী অফিসার এবং টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার।

জাতীয় সংসদের ১৭৩, মুন্সিগঞ্জ-৩ আসনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী গণভোট অনুষ্ঠানের উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য এই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছে।