মুন্সিগঞ্জের হিরণ-কিরণ থিয়েটারের নাটক মঞ্চায়ন হবে ভারতে
২৩০

মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জ নাট্য নিকেতনের আয়োজনে আগামী ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে দুই বাংলার নাট্যমেলা ২০২০।

উক্ত নাট্যমেলায় অংশ গ্রহণ করতে আগামী ২৩ তারিখ রাতে ভারতের উদ্যেশ্যে বাংলাদেশ থেকে ভারতের উদ্যেশে রওনা হবে হিরণ কিরণ থিয়েটার মুন্সিগঞ্জ।

সেখানে নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম আলম ঢালীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল অংশ নিবে।

উক্ত নাট্যমেলায় হিরণ কিরণ থিয়েটার এর দর্শক নন্দিত প্রযোজনা “সিডর” নাটক টি পরিবেশিত হবে।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যাকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী এবং নাটকটির আবহ সংগীত সংযোজন করেছেন শেখ মোহাম্মদ শামীম।

আগামী ২৭ তারিখ নাট্যমেলার সমাপনী রজনীতে নবাব সিরাজউদ্দউলার জন্মভূমি মুর্শিদাবাদের রবীন্দ্র ভবনে মঞ্চায়ন হবে নাটক টি।

উক্ত নাট্যমেলায় বাংলাদেশ এর হিরণ কিরণ থিয়েটার সহ ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যের প্রায় দশটি নাটক মঞ্চায়িত হবে।

হিরণ কিরণ থিয়েটারের দলনেতা জাহাঙ্গীর আলম ঢালী বলেন, ‘আমাদের হিরণ কিরণ থিয়েটারের উদ্যেশ্য হলো আমরা প্রতিমাসে নাটক মঞ্চায়ন এর পাশাপাশি দেশ ও দেশের বাহিরে নিয়মিত নাটক মঞ্চায়ন করা এবং মুন্সিগঞ্জ তথা বাংলাদেশ এর জন্য সম্মান বয়ে আনা। এবং আন্তর্জাতিক নাট্যোৎসব গুলোতে অংশগ্রহণ করা।বিভিন্ন সাথে বাংলাদেশের সংস্কৃতি বিনিময় করা।’

ইতিমধ্যে ২০২০ সালে হিরণ কিরণ থিয়েটার ভারত,নেপাল সহ বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছে।

পাশাপাশি আগামী ৩১ জানুয়ারি ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আন্তঃজেলা নাট্যোৎসবে সিডর নাটক টি মঞ্চায়ন করবে।

১৫ সদস্যের দলটিতে জাহাঙ্গীর আলম ঢালী ছাড়াও আরও আছেন সুমন শেখ, মুকুল রানী সাহা, আতাউর রহমান, মোঃ আলাউদ্দিন দেওয়ান, অশিত চক্রবর্তী, তুষার চন্দ্র রায়, মোঃ শামীম শেখ, শামীমা আক্তার মুক্তা, সাইফুল ইসলাম, অনিক সাহা, অনিক পাল, হুমায়ুন কবীর শান্ত, নীলা, ঝর্ণা বেগম।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ