মুন্সিগঞ্জের সেরা তরুণ করদাতা মঈনুল হাসান নাহিদ
মুন্সিগঞ্জ ১৩ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ জেলার তরুণ সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন জেলার সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। কর অঞ্চল নারায়নগঞ্জ এর অধিক্ষেত্রাধীন সার্কেল-২১ (টঙ্গীবাড়ী) এর সম্মানিত করদাতা হিসেবে তিনি পুরস্কার লাভ করেন। বুধবার দুপুর ১২ টায় নারায়নগঞ্জ জেলার জেলগেট সংলগ্ন আমন্ত্রন কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সচিব অভন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া কর্তৃক সম্মাননা গ্রহণ করেন মঈনুল হাসান নাহিদ। এ নিয়ে তিনবার তিনি মুন্সিগঞ্জ জেলার সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে সম্মাননা পেলেন।
144
মুন্সিগঞ্জ ১৩ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলার তরুণ সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন জেলার সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ।
কর অঞ্চল নারায়নগঞ্জ এর অধিক্ষেত্রাধীন সার্কেল-২১ (টঙ্গীবাড়ী) এর সম্মানিত করদাতা হিসেবে তিনি পুরস্কার লাভ করেন।
বুধবার দুপুর ১২ টায় নারায়নগঞ্জ জেলার জেলগেট সংলগ্ন আমন্ত্রন কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সচিব অভন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া কর্তৃক সম্মাননা গ্রহণ করেন মঈনুল হাসান নাহিদ।
এ নিয়ে তিনবার তিনি মুন্সিগঞ্জ জেলার সর্বোচ্চ তরুণ করদাতা হিসেবে সম্মাননা পেলেন।


