মুন্সিগঞ্জের লৌহজংয়ে কৃষিজমি ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা
৪৬

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিষিদ্ধ ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ছয় কিলোমিটার ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর ও নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।

অভিযানকালে অবৈধভাবে কৃষিজমি ভরাটের অভিযোগে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভরাকর এলাকায় চার কিলোমিটার এবং নওপাড়া এলাকায় দুই কিলোমিটার ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি ভরাট বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমি সুরক্ষা ও অবৈধ মাটি ভরাট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ