মুন্সিগঞ্জের নতুন পুলিশ সুপার বদরুদ্দোজাকে ফুল দিয়ে বরণ করলেন ডিসি
২৪

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. বদরুদ্দোজা।

আজ সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

যোগদানের পর সন্ধ্যায় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত পুলিশ সুপার। এ সময় জেলা প্রশাসক তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুন্সিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবার মানোন্নয়নে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ