মুন্সিগঞ্জের চরকেওয়ারে যৌথ অভিযানে বন্দুক- ককটেল ও চাপাতি উদ্ধার
মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামে যৌথ অভিযান চালিয়ে একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সিগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে মধ্যচর রমজানবেগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরঝাপটা গ্রামের রাজন (৫০), পিতা রহমান আলী মিঝির বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
105
মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামে যৌথ অভিযান চালিয়ে একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সিগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে মধ্যচর রমজানবেগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরঝাপটা গ্রামের রাজন (৫০), পিতা রহমান আলী মিঝির বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









