মুন্সিগঞ্জের গোয়ালীমান্দ্রার আলোচিত নারী মাদক কারবারি রাজেদা ৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার
23

মুন্সিগঞ্জ, ২১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গোয়ালীমান্দ্রার আলোচিত নারী মাদক কারবারি রাজেদা বেগমকে (৪৫) ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পদ্মাসেতু উত্তর থানাধীন কাজীরপাগলা এলাকার অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজেদা বেগম গোয়ালীমান্দ্রা এলাকার মৃত ঘোষাল মিয়ার মেয়ে এবং মিঠুনের স্ত্রী।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজেদা বেগমের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নি.) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম। এ সময় ডিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা সঙ্গে ছিলেন।

এ ঘটনায় রাজেদা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ