২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:১৭
মুন্সিগঞ্জ ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প
খবরটি শেয়ার করুন:
307

মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

এক সপ্তাহে পরপর তিন দফা ভূমিকম্পের পর দেশে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজিপুর, নরসিংদীসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় ছয়শ’র বেশি মানুষ।