মুক্তারপুর সেতুর পাশে রাস্তার দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর ব্রীজের পাশে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মুক্তারপুর ব্রীজের ঢালে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন অর্ধসহস্রাধিক এলাকাবাসী। মানববন্ধনকারীরা বলেন, মুক্তারপুর ব্রীজ সংলগ্ন এলাকায় সহস্রাধিক এলাকাবাসী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সম্প্রতি মুক্তারপুর সেতুর জন্য ভূমি অধিগ্রহণের পরে মাত্র তিন ফুট জায়গা রাস্তার জন্য রাখা হয়েছে। যার ফলে এলাকাবাসী দূর্ভোগে পড়েছে। এতে করে জনজীবন, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তাই এলাকাবাসীর সুবিধার্থে উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত ১২ ফুট রাস্তা নির্মাণের জোর দাবি জানান মানববন্ধনকারীরা।
২৩৬
মুন্সিগঞ্জ, ১১ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর ব্রীজের পাশে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মুক্তারপুর ব্রীজের ঢালে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন অর্ধসহস্রাধিক এলাকাবাসী।
মানববন্ধনকারীরা বলেন, মুক্তারপুর ব্রীজ সংলগ্ন এলাকায় সহস্রাধিক এলাকাবাসী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সম্প্রতি মুক্তারপুর সেতুর জন্য ভূমি অধিগ্রহণের পরে মাত্র তিন ফুট জায়গা রাস্তার জন্য রাখা হয়েছে। যার ফলে এলাকাবাসী দূর্ভোগে পড়েছে। এতে করে জনজীবন, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
তাই এলাকাবাসীর সুবিধার্থে উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত ১২ ফুট রাস্তা নির্মাণের জোর দাবি জানান মানববন্ধনকারীরা।








