মিরকাদিম পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
মুন্সিগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২১, ডেস্ক প্রতিনিধি (আমার বিক্রমপুর) চতুর্থ দফায় মুুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি, রোববার ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. আসাদুজ্জামান আরজু চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। মুুন্সিগঞ্জ সদর উপজেলার মুুন্সিগঞ্জ সদর পৌরসভার ভোট হচ্ছে ৩১ জানুয়ারি। এখানে ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে। মিরকাদিম পৌরসভায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি পর্যন্ত।
২৪৩
মুন্সিগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২১, ডেস্ক প্রতিনিধি (আমার বিক্রমপুর)
চতুর্থ দফায় মুুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি, রোববার ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।
রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. আসাদুজ্জামান আরজু চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
মুুন্সিগঞ্জ সদর উপজেলার মুুন্সিগঞ্জ সদর পৌরসভার ভোট হচ্ছে ৩১ জানুয়ারি। এখানে ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে।
মিরকাদিম পৌরসভায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি পর্যন্ত।








