মাদক ব্যাবসার প্রতিবাদ করায় মুন্সিগঞ্জে অা.লীগ নেতার উপর বর্বর হামলা
মুন্সিগঞ্জে জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলামকে (৬৫) পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা।
সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আহত মো. রফিকুল ইসলামকে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি গজারিয়া থানার মধ্য ভাটেরচর এলাকায়। ঘটনার পর প্রথম তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।
ছেলে মো. ডালিম জানান, সোমবার সন্ধ্যায় গজারিয়া থানা থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে ভাটেরচর এলকায় স্থানীয় মাদক ব্যবসায়ী শফি, সজীব, শহীদুল্লা, সেতু, আকাশসহ ১০/১২ জন তার বাবার ওপর হামলা চালায়। মাদক ব্যবসার প্রতিবাদ ও তাদের উচ্ছেদের জন্য তিনি সক্রিয় ছিলেন। পুলিশ ও প্রশাসনকে বাবা বারবার তাগাদা দিতেন। মূলত এসব কারণেই এই হামলা করা হয়েছে।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলামের আহত হওয়ার সংবাদ শুনে মুন্সিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস তাকে দেখতে হাসপাতালে আসেন। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি অাশ্বস্ত করেন।









