মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, রক্ষা পেল যাত্রীরা
25

মুন্সিগঞ্জ, ৩০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর মাওয়ামুখী চলন্ত এভার গ্রিন পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।

তিনি আরও জানান, বাসটিতে আনুমানিক ২৫-৩০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ