মুন্সিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনায় নবজাতক কন্যা শিশু, পাওয়া যায়নি অভিভাবক
1

মুন্সিগঞ্জ, ৩০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো শিশুটির অভিভাবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া।

তিনি বলেন, আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ময়লার স্তূপে একটি নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ