মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা মেরে পালালো প্রাইভেটকার, আহত ২
31

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ৭টার  দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতরা হলেন, মোটরসাইকেল চালক জারিফ (১৭) ও সাদ (১৮)।

ফায়ার সার্ভিস জানায়, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বর্তমানে এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ