মুন্সিগঞ্জের ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী দেয়ালিকা প্রতিযোগিতা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে
20

মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে গতকাল সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতা-২০২৬।

বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শাখার শিক্ষার্থীরা পৃথক পৃথক দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, জ্ঞান ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা, চিত্র, তথ্য ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দেয়ালিকাগুলো সাজানো হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু। আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ১৯৮৭ ব্যাচের রফিকুল ইসলাম, ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জিএম কামাল, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রহমান শিকদার, অধ্যাপক মনোয়ার হাসিনুল আলম শহীদ এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল হালিম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া জরুরি। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষাভিত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করলে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির ‘খ’ শাখা, দ্বিতীয় হয় নবম শ্রেণির ‘খ’ শাখা এবং তৃতীয় স্থান অর্জন করে যৌথভাবে নবম শ্রেণির ‘ক’ ও অষ্টম শ্রেণির ‘খ’ শাখা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান মাহমুদ।

ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ও ১৯৮৭ ব্যাচের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ