ব্যাচমেটদের কাছ থেকে বিদায় সংবর্ধনা পেল মুন্সিগঞ্জ ডিবিতে কর্মরত জাফরিন সুলতানা
৩৯৭

মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

২০১৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন জাফরিন সুলতানা।দীর্ঘদিন দায়িত্ব পালনের ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন তিনি।

এ জেলায় প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর বদলিজনিত কারণে মুন্সিগঞ্জ ছাড়ছেন তিনি।

এ উপলক্ষে আজ শনিবার দুপুরে জাফরিন সুলতানাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন ২০১৫ ব্যাচের সহকর্মীরা।

পিবিআই মুন্সিগঞ্জ ও জেলা পুলিশ মুন্সিগঞ্জে কর্মরত তাঁর ব্যাচমেটদের সমন্বয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেন।

তিনি মুন্সিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকর্মীদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ