বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
১৫৪

মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর জেলার প্রায় ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে।

আয়োজক সংগঠনের সহসভাপতি সামিয়া শারমিন জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। জেলার ছয়টি উপজেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংগঠনটি নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।

এবার মুন্সিগঞ্জ সদর উপজেলার পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয় এভিজেএম স্কুলকে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়নের পাশাপাশি আগামী প্রজন্মকে শিক্ষায় আরও উৎসাহিত করতে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ