১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১৩
বিক্রমপুরের আঞ্চলিক ইতিহাস ও মৃধা বংশের উৎস নিয়ে বই
খবরটি শেয়ার করুন:
158

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

ইতিহাসপ্রেমীদের জন্য বিক্রমপুরের আঞ্চলিক ইতিহাস ও মৃধা বংশের উৎস নিয়ে বই প্রকাশিত হলো লেখক রমজান মাহমুদের নতুন বই ‘বয়রাগাদির মৃধা পরিবার ও তাদের আত্মীয় পরিজন’।

মূলত বইটি বয়রাগাদির মৃধা পরিবারের পারিবারিক ইতিহাস নিয়ে হলেও এর পরিসর ছড়িয়ে পড়েছে বিক্রমপুরের বিস্তৃত আঞ্চলিক ইতিহাসে।

বইটি পাঠে পাঠক জানতে পারবেন- বয়রাগাদি, আব্দুল্লাপুর, মহাকালি ও বালুচরসহ বিক্রমপুরের নানা অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট।

বইটিতে রয়েছে এসব এলাকার কিছু দুর্লভ ও দুর্মূল্য আলোকচিত্র, যা পাঠকদের নিয়ে যাবে অতীতের এক ঐতিহ্যবাহী সময়ে। এছাড়া, ‘মৃধা’ পদবী কিভাবে ভারতবর্ষে এসেছে এবং বিক্রমপুরের কোন কোন অঞ্চলে এই পদবীধারী পরিবারগুলোর বসতি গড়ে উঠেছিল এসব বিষয়ের বিস্তারিত আলোচনাও রয়েছে বইটিতে।

বইয়ের বিস্তারিত

নাম: বয়রাগাদির মৃধা পরিবার ও তাদের আত্মীয় পরিজন। লেখক: রমজান মাহমুদ, ক্যাটাগরি: পারিবারিক ও আঞ্চলিক ইতিহাস, প্রকাশকাল: জুন ২০২৫, পৃষ্ঠা সংখ্যা: ২১২, বাঁধাই: হার্ডকভার, ভাষা: বাংলা, প্রকাশক: মৃধা ইয়াসিন, দেশ: বাংলাদেশ, ওজন: ৫৬০ গ্রাম, মূল্য: ১৫০০ টাকা

বইটি সংগ্রহ করতে চাইলে সরাসরি লেখকের সাথে যোগাযোগ করতে পারেন- ০১৯১৩৯৯৬৮৭২

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা