৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:২৮
বিক্রমপুরকে অভিনন্দন জানালেন ভারতের হাইকমিশনার
খবরটি শেয়ার করুন:
84

বাংলাদেশ ও বিক্রমপুরের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় সহেলা মির্জা ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের হাইকমিশনার।

এ সময় হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, বিক্রমপুরকে অভিনন্দন। এই বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন অতীশ দীপংকর। এখানে পড়াশোনা করেছেন বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। বিক্রমপুর ও বাংলাদেশের পরিবেশ অনেক সুন্দর। সুন্দর এখানকার সবুজ পরিবেশ। এখানকার মানুষও সুন্দর।

ক্যানসার ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও লেখক সালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সাবেক শিক্ষাসচিব এন আই খান, মাল্টা দূতাবাসের কর্মকর্তা এম শোয়েব চৌধুরী প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা