বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ডের ড্রোন হামলা
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ডের ড্রোন হামলা
২০

বাহরাইনের আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার সকালে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইবার সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে।

এর কিছুক্ষণ পর বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় মোট ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে হামলা চালিয়েছে, এটি তার দ্বিতীয় দফার জবাব। এর আগে দুদিন আগে মার্কিনিদের একটি রাডার লক্ষ্য করে হামলা করেছিল ইরান। ওইদিন রাতে দেশটির হরমুজগান প্রদেশের সিরিকের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন সেনারা।

বিপ্লবী গার্ডের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের অ্যারোস্পেস ফোর্সের চালানো দ্বিতীয় দফার এই হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

ইরানের সেনাবাহিনীর এই চৌকস ইউনিট আরও জানিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্র যদি পরবর্তীতে কোনো হামলা চালায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, জাহাজ সুরক্ষার কথা বলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে তেল চোরাচালানের চেষ্টা করছে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে ইরানে হামলা চালাচ্ছে। এছাড়া মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং বাহরাইনে আগেরবারের তুলনায় এবারের হামলায় বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র এই প্রণালি চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ