২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৫৪
পাসপোর্ট নিয়েও ইউরোপ যাওয়া আটকে গেছে মুন্সিগঞ্জের ‘ক্যান্ডি’ বিড়ালের
খবরটি শেয়ার করুন:
470

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের এক পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘ক্যান্ডি’র ইতালি যাত্রা শেষ মুহূর্তে আটকে গেছে ঢাকায়।

পরিবারের সদস্যের মতো লালন করা চার বছরের এই বিড়ালটিকে সঙ্গে নিতে প্রায় এক লাখ টাকা খরচ করেন মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার রিক্তা বেগম। সম্পন্ন করেন প্রয়োজনীয় সব প্রক্রিয়া—পোষা প্রাণীর পাসপোর্ট, সরকারি অনুমতি, বিশেষ খাঁচা ও বিমানের টিকিট পর্যন্ত।

বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোমের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল ‘ক্যান্ডি’র। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষ জানায়, বিড়ালটির খাঁচা আন্তর্জাতিক মান অনুযায়ী নয়। ফলে আপাতত যাত্রার অনুমতি মেলেনি।

রিক্তা বেগমের ছেলে স্বপ্নীল হাসান শিথিল জানান, “সব প্রস্তুতি শেষ ছিল। কিন্তু বিমানবন্দরে গিয়ে জানানো হয় খাঁচা পরিবর্তন করতে হবে। তাই ক্যান্ডিকে আপাতত আত্মীয়ের কাছে রেখে এসেছি। আমার চাচা পরে ইতালি আসবেন, তখন তিনি সঙ্গে করে নিয়ে যাবেন।”

রিক্তা বেগম ২০২১ সালে অনলাইনে ১৫ হাজার টাকায় কিনেছিলেন বিড়ালছানা ক্যান্ডিকে। এরপর থেকেই এটি হয়ে ওঠে পরিবারের একজন প্রিয় সদস্যের মতো। বর্তমানে রিক্তার স্বামী আব্দুল হাই কর্মসূত্রে ইতালির রোমে আছেন; স্ত্রী ও ছেলে স্বপ্নীলও স্থায়ীভাবে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে ‘পেট পাসপোর্টে বিড়াল যাচ্ছে ইতালি’—এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি বেশ আলোচিত হয়। অনেকেই পরিবারের প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন