‘পদ্মা সেতু প্রধানমন্ত্রীর সাহসিকতার দলিল’-কাদের
২২১

আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার দলিল।

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বহুল প্রত্যাশিত এ সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৯ শতাংশ অগ্রগতি হয়েছে। ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে সেতুর মূল অবকাঠামো। আগামী তিন মাসের মধ্যে সেতুর মূল পিলারের ওপরে স্প্যান স্থাপন করা শুরু হবে বলেও জানা তিনি।

মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর সাথে স্থানীয়দের অনেক ত্যাগ জড়িয়ে আছে। পদ্মা সেতুর ইতিহাসে তাদের ত্যাগ সব সময় মিশে থাকবে।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে গিয়ে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলে জানান তিনি।

এ সময় সেতু বিভাগ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ