পদ্মা উত্তর থানার সামনে মোটরসাইকেল ধাক্কায় প্রাণ গেছে যুবকের
250

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার জানায়, নিহত রাসেল তার চাচা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে কুমারভোগ প্রজেক্ট এলাকার নিজ বাড়ির দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে রাসেল গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা চাচা ও ভগ্নিপতিও হালকা আঘাতপ্রাপ্ত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, বিষয়টি সম্পর্কে তারা কোনো তথ্য পাননি।

প্রত্যক্ষদর্শী ও রাসেলের এক প্রতিবেশী জানান, মোটরসাইকেলটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল, যা নিয়ন্ত্রণ হারিয়ে রাসেলকে সজোরে আঘাত করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি নিহত রাসেলের আত্মীয়দের হেফাজতে রয়েছে

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ