পদ্মায় ২২ অবৈধ বাল্কহেড আটক, জরিমানা
মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২২ টি অবৈধ বাল্কহেড আটক করা হয়েছে। এসময় আটক বাক্লহেডগুলো থেকে ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল শনিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। মাওয়া নৌ পুলিশ ফাড়ির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, অবৈধ বাল্কহেডগুলোকে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হয়। অভিযানে নৌপুলিশের সাথে র্যাব ১১ অংশ নেয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মেরিন সেফটি নৌপরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার। উল্লেখ্য, সম্প্রতি বাল্কহেডের সাথে সংঘর্ষে একটি গরু বোঝাই ট্রলার...
78
মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২২ টি অবৈধ বাল্কহেড আটক করা হয়েছে। এসময় আটক বাক্লহেডগুলো থেকে ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল শনিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
মাওয়া নৌ পুলিশ ফাড়ির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, অবৈধ বাল্কহেডগুলোকে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হয়।
অভিযানে নৌপুলিশের সাথে র্যাব ১১ অংশ নেয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মেরিন সেফটি নৌপরিবহন অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার।
উল্লেখ্য, সম্প্রতি বাল্কহেডের সাথে সংঘর্ষে একটি গরু বোঝাই ট্রলার ডুবে যায়।


