পদ্মাপাড়ে ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
133

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৪২ ভাগ কাজ শেষ হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজলার কুমারভোগ এলাকায় পদ্মা সেতু প্রকল্পের পুর্নবাসন সাইটগুলোর ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের মধ্যকার ৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গত ১ মার্চ থেকে শুরু হয়েছে এবং ৫টি স্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসা কার্যক্রম ১ এপ্রিল শুরু হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানের উদ্বোধন করা হলো।

সেতুমন্ত্রী বলেন, এ পর্যন্ত মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জাজিরা প্রান্তে ৩৮টি, মাওয়া প্রান্তে ১৪টি ও ট্রানজিশন পিলার ১০টি।

সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। এর মধ্যে ৭টি স্প্যান বা সুপার স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। এছাড়াও ১২টি স্প্যান তৈরির কাজ শেষ হয়েছে, যা চীন থেকে শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি ও সেতু মন্ত্রণালয়ের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম, ইঞ্জিনিয়ার দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন প্রকল্প) তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, জেলা প্রাথমকি শিক্ষা অফিসার পঞ্চানন বালা, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, স্থানীয় চেয়ারম্যান মো. লুৎফর রহমান তালুকদার প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ