দাওয়াতে ইসলামীর মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ।
আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় মালিরপাথর মাদরাসাতুল মদিনা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। পরে তিনি মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মালিরপাথর মাদরাসাতুল মদিনা মাদ্রাসার মোতয়াল্লি মাওলানা মুফতি জহিরুল ইসলাম বাপ্পি, মাওলানা হাফেজ শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, মোতয়াল্লি রবিউল আউয়াল সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বাদশা মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া প্রমুখ।


